সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫৮

নারায়ণগঞ্জ  সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

শহর প্রতিনিধি
​ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতো নারায়ণগঞ্জে ও শুরু হয়েছে তুমুল ফুটবল উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে তীব্র গরম উপেক্ষা করেই শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণ সমর্থকরা। আকাশি-সাদা পতাকা, জার্সি, ব্যানার ও ধোঁয়ার রঙিন আবহে পুরো শহরের সড়কগুলো উৎসবের নগরীতে পরিণত হয়।

​সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে পুনরায় দেওভোগে এসে শেষ হয়।

​শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সিংহভাগই আর্জেন্টিনার জার্সি পরে এবং মুখে-হাতে জাতীয় পতাকার রঙ আঁকিয়ে অংশ নেন। কেউ বহন করেন বিশাল আকৃতির আর্জেন্টাইন পতাকা, কেউ আবার প্রিয় মহাতারকা লিওনেল মেসিসহ দলের খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার। পুরো শোভাযাত্রাজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, ভুভুজেলা বাঁশির আওয়াজ, স্লোগান ও নাচ-গান পথচারীদের দারুণভাবে নজর কাড়ে।
​বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক ছোট্ট সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরে নাচতে ও প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে দেখা যায়। একই সঙ্গে আকাশি রঙের স্মোক বোম্ব (ধোঁয়া) উড়িয়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলেন সমর্থকরা।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক পারভেজ মল্লিক বলেন, বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উপলক্ষ। কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের, আবার কেউ অন্য দলের। কিন্তু দিনশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তাই খেলা নিয়ে কোনো ধরনের বিরোধ, মারামারি বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এক মাসের খেলা উপলক্ষে আমরা যেন বারো মাসের সম্প্রীতি নষ্ট না করি। ফুটবল মানুষকে আনন্দ দেয়, একত্রিত করে। সবাই মিলেমিশে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়।

​যুগের পর যুগ এই আবেগ
​শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান রোমান রিকুয়েলমে এবং বর্তমান সময়ের মহাতারকা লিওনেল মেসি পর্যন্ত যুগে যুগে বিশ্ব ফুটবলকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে দলটি। নান্দনিক খেলা, সৃজনশীলতা ও লড়াকু মানসিকতার জন্য আর্জেন্টিনা বরাবরই আলাদা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবারও শিরোপা ধরে রাখতে সক্ষম হবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।

​সমর্থক তাপস সাহা বলেন, আর্জেন্টিনা সব সময়ই সেরাদের সেরা। মেসির নেতৃত্বে তারা বিশ্বকাপ জিতেছে। এবারও দলটি দারুণ খেলবে এবং ট্রফি নিজেদের কাছেই রাখবে বলে আমাদের শতভাগ বিশ্বাস।

​শোভাযাত্রাকে ঘিরে দেওভোগ, চাষাঢ়া ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক কৌতুহল ও উৎসবের আবহ তৈরি হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষকেও সমর্থকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস উপভোগ করতে দেখা যায়।

আয়োজকদের দাবি, বিশ্বকাপকে সামনে রেখে নারায়ণগঞ্জে এটিই ছিল আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বৃহৎ এবং সুশৃঙ্খল শোভাযাত্রা।

​বিশ্বকাপের পর্দা ওঠার সঙ্গে সঙ্গে শিল্পনগরী নারায়ণগঞ্জের ফুটবলপ্রেমীদের মধ্যেও পারদ চড়ছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি এই আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদিরা।

​আয়োজনে ছিলেন, স্বপন দাস, তাপস দাস, খেলোয়াড় পিলু, প্রণব কৃষ্ণ রায়, মোক্তার হোসেন, মেহেদী হাসান সজীব ও লোকনাথ বাবু।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড