শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৪

নারায়ণগঞ্জ  শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত হওয়ায় এক ঘন্টা সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত হওয়ায় এক ঘন্টা সড়ক অবরোধ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি রপ্তানীমূখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৭জন শ্রমিক আহত হওয়ার ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এক ঘন্টা অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় উত্তেজিত শ্রমিকরা কারখানার অন্তত ১০জন স্টাফকে মারধর করে আহত করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে শ্রমিকদের কারখানায় ফিরিয়ে দেয়। শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে অবস্থিত নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন, শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও অন্তসত্বা খাদিজা (২০)।
শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরানো। এজন্য মালিকপক্ষকে বারবার অনুরোধ করা হয়েছে বয়লার পাল্টানোর। কিন্তু মালিকপক্ষের কেউ শ্রমিকদের অনুরোধ রাখেনি। সেই বয়লার সকাল ৯টার দিকে শ্রমিকরা যখন কাজে ব্যস্ত তখন বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে একজন অন্তসত্বা নারী শ্রমিকসহ ৭জন আহত হয়। তাদের দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে আহতদের চিকিৎসার দায়ীত্ব নেয়ায় সড়ক অবরোধ ছেড়ে দেয়া হয়। একই সাথে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এমন মেশিন কারখানা থেকে পাল্টানোর আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দূর্ঘটনা ঘটতো না। মালিকপক্ষও আমাদের জানিয়েছে তারা দ্রুতই বয়লারটি পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থনৈতিক কারনে বয়লারটি তাৎক্ষনিক পাল্টানো হয়নি। কারখানাটিতে প্রায় ৪শ শ্রমিক ও ৫০জন স্টাফ রয়েছে। কারখানার মালিক মালিক নুরুল আমিন সুমনের সাথে শ্রমিকদের নিয়ে আলোচনা করে সমাধান করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা কাজে ফিরে গিয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ