বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৪

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২৩শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজির অভিযোগে আটক
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজির অভিযোগে আটক
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
No Image

শহর  প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি জানান, আমাদের নারায়ণগঞ্জ জেলার ডিবির টিম নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে বসুন্ধরায় তার নিজ বাসভবন থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আমাদের কাছে। সেই অভিযোগগুলো যাচাই করতে তাকে নিয়ে এসেছিলাম। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে এখন নেয়া হবে।

তিনি আরও বলেন, ‘‘তার বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি অভিযোগ আছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। আমরা এগুলো যাচাই করছি। অভিযোগ অনেকেই করেছেন। তারা এখনও মামলা করার জন্য আসেননি। কিন্তু অভিযোগগুলো জমা দিয়েছে। আমরা এগুলো যাচাই করতে তাকে এনেছিলাম। জিজ্ঞাসাবাদ আমরা করেছি এবং কিছু তথ্য পেয়েছি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে কোন মামলা নেই।’’

তারেক আল মেহেদী বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে এনেছিলাম। বিষয়টি নিয়ে আমরা এখনও বিস্তারিত কিছু জানাতে পারছি না। এক ঘণ্টারও বেশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। সজীবকে তারা ডিএমপির ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।’’

সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এর আগে রবিবার বিকেল সাড়ে চারটার দিকে বসুন্ধরায় সজীবের বাসভবন থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
অন্যদিকে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম সজিবকে প্রাথমিক সদস্য পদসহ দল পদ থেকে বহিস্কার করেছে যুবদল কেন্দ্রীয় কমিটি।
এছাড়াও, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়েছিল। গত বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী মুন লাইট সিনেমা হলের সামনে অবস্থিত কার্যালয় নিয়ন্ত্রণে নেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
আজহারুল ইসলাম নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি।
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে ঘটনার দুই দিনের মাথায় আবার জেলা কার্যালয়ের সাইনবোর্ড ও ছবি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী মুন লাইট সিনেমা হলের সামনে ওই কার্যালয় থেকে ‘মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩-এর সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়’ লেখা সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। সেখানে আবার ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখা’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়।
পাশাপাশি কার্যালয়ের ভেতর থেকে খুলে ফেলা তিন সংসদ সদস্যের ছবিও পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার ভোরে সংসদ সদস্য আজহারুল ইসলামের থানা কার্যালয় লেখা সাইনবোর্ডটি খুলে জেলা বিএনপির কার্যালয় লেখা সাইনবোর্ডটি লাগিয়ে দেন তার অনুসারীরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার    ইট মারলে পাটকেল খাবেন: আশা    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষার অভিযোগ: নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ‘ইভেন্ট চার্জ’ নামে পুনঃভর্তি ফি আদায়    মাছের জালে উঠে এলো শর্টগান    বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল গ্রেপ্তার    জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ    রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীপ গ্রেফতার    বীর শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত ও দোয়া করল :জাতীয় ছাত্রশক্তি    কোনো কর ছাড়াই হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা নাসিক    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড    বিএম ইউনিয়ন স্কুলে নাসিকের হ্যান্ড স্পে ঔষধ বিতরন    সংসারের হাল ধরতে গিয়ে আগুনে পুড়ে মরল ছয় যুবক