সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১৪

নারায়ণগঞ্জ  সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার
বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বন্দর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ডালিম আলীসারদী এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত প্রায় ১১টার দিকে শুভকরদী জাহাঙ্গীরনগর এলাকায় যান ডালিম। সেখানে শুভকরদী এলাকার বশির মিয়ার ছেলে, স্থানীয়ভাবে পরিচিত কথিত মাদক ব্যবসায়ী “পেট কাটা হাবিব”-এর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে হাবিব ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে ডালিমকে এলোপাতাড়ি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডালিমের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট ভোর প্রায় ৫টায় ডালিমের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযুক্ত হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশির সময় ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবিব পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান,, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ