রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৪

নারায়ণগঞ্জ  রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে দোয়া,আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধণাসহ নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসন।
৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব আয়োজন অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবুল হাসান স্বজনের পিতা মোঃ জাকির হোসেন। আলোচনা সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন শহীদ আবুল হাসান স্বজনের ভাই আবুল বাশার অনিক, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আলম জাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির আহমেদ চৌধুরী ও নাইমুর হাসান, গণঅধিকার পরিষদের প্রতিনিধি মেহবুব হাসান এবং জুলাই যোদ্ধা জুম্মন, মেহেদী হাসান ইমন ও মেহবুবা আক্তার। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা চব্বিশের জুলাই আন্দোলনকে বিতর্কিত না করার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। একই সাথে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন।
আলোচনা শেষে জুলাই গণ অভ্যুত্থ্যান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরিশেষে শহীদ যোদ্ধাদের বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বন্দর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ মফিজুল ইসলাম।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ