সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৮

নারায়ণগঞ্জ  সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে উপকারভোগীদের মাঝে রিকশাভ্যান ও ছাগল বিতরণ
রূপগঞ্জে উপকারভোগীদের মাঝে রিকশাভ্যান ও ছাগল বিতরণ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নজরুল ইসলাম বাদল :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় দরিদ্র ও অসচ্ছল পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে উপকারভোগীদের মাঝে রিকশাভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তারাবো পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন সড়ক, রেল ও সেতু প্রতিমন্ত্রী মো. হাবিবুর রহমান। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি জানানো হয়, তারাবো পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হওয়ায় এলাকার নাগরিক সেবার মান আরও উন্নত হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, এক সময় খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছিল। বর্তমান সরকারও দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। রিকশাভ্যান ও ছাগল বিতরণের মতো উদ্যোগ অসচ্ছল পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দিপু ভুঁইয়া বলেন, তারাবো পৌরসভার প্রথম শ্রেণিতে উন্নীত হওয়া এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। এর ফলে পৌরবাসী উন্নত অবকাঠামো, আধুনিক নাগরিক সুবিধা এবং আরও মানসম্মত সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাবো পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম। তিনি স্থানীয় পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
টানা বৃষ্টির মধ্যেও উপকারভোগী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে তারাবো পৌরসভা অডিটোরিয়াম ছিল মুখর। তবে বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. রাজিব আহসান, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ. এস. এম. জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল ইসলাম মজনু, মো. মিজানুর হাবিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল গ্রেপ্তার    জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ    রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীপ গ্রেফতার    বীর শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত ও দোয়া করল :জাতীয় ছাত্রশক্তি    কোনো কর ছাড়াই হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা নাসিক    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড    বিএম ইউনিয়ন স্কুলে নাসিকের হ্যান্ড স্পে ঔষধ বিতরন    সংসারের হাল ধরতে গিয়ে আগুনে পুড়ে মরল ছয় যুবক    সোনারগাঁয়ে মিছিল-স্লোগানের প্রস্তুতিকালে মহাসড়ক থেকে নিষিদ্ধ সংগঠনের ১২ সক্রিয় সদস্য গ্রেপ্তার    বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করল র‍্যাব-১১    রূপগঞ্জে ডাকাতির সময় গৃহবধুকে হত্যা :আসামিকে মৃত্যুদণ্ড    নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে : মর্গ্যানে বাঁধন    সোনারগাঁয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ    পুলিশের পোশাকসদৃশ কটি পড়ে দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই    বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা : প্রেমিক গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেফতার    প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা চালক আটক