রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৫

নারায়ণগঞ্জ  রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে বেনজীরের জব্দ প্রাসাদে বেতনহীন প্রহরী
রূপগঞ্জে বেনজীরের জব্দ প্রাসাদে বেতনহীন প্রহরী
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

রূপগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সেই ডুপ্লেক্স বাড়ির কেয়ারটেকার রতন মিয়া মানবেতর জীবন যাপন করছেন। দুই বছর ধরে বেতন না পেয়ে পরিবার নিয়ে অভাবে দিন কাটছে।
আদালত কর্তৃক বাড়িটি জব্দ থাকলেও ৬ মাস ধরে সরকার পক্ষের কোনো নিরাপত্তা কর্মী নেই। ভয়ে ছাড়তেও পারছেন না দায়িত্ব। এককালীন পারিশ্রমিক পাওয়ার স্বপ্ন নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি।
রতন মিয়া ময়মনসিংহের ত্রিশাল থানার হরিরামপুর গ্রামের খাইরুল বাশারের ছেলে। তার পরিবার পার্শ্ববর্তী গুতিয়াব এলাকায় বসবাস করেন।
জানা গেছে, প্রায় দেড় যুগ আগে কাজের সন্ধানে রূপগঞ্জে চলে আসেন তিনি। দীর্ঘদিন বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় চার বছর আগে এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণকাল থেকে এখানে কাজে যোগ দেন। তিনি ১৫ হাজার টাকা বেতনে কেয়ারটেকারের দায়িত্ব পান। এরই মধ্যে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থপাচারের অভিযোগে মামলা হয়।
২৬ মে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। সবমিলিয়ে ৬২৭ বিঘা জমি ক্রোক করা হয়েছে। এর ভেতর এ বাড়িটিও ছিল। ২০২৪ সালে আদালত কর্তৃক বাড়িটি ক্রোক হওয়ার পরে পুরোপুরি রাষ্ট্রের অধীনে চলে যায়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বাড়িটির সার্বিক দেখাশোনার দায়িত্ব নেন। তারপর থেকে কিছুদিন কেয়ারটেকার রতনের সঙ্গে সরকারিভাবে বাড়িটি দেখভালের জন্য একজন নিরাপত্তাকর্মী দেওয়া হয়। এভাবে কিছুদিন চললেও চলতি বছরের জানুয়ারি মাস থেকে রিসিভার কর্তৃক প্রদত্ত নিরাপত্তা কর্মী দেওয়া বন্ধ রয়েছে। তবে বিশাল আলিশান ডুপ্লেক্স বাড়িটি সরকারি হেফাজতেই রয়েছে।
কেয়ারটেকার রতন মিয়া বলেন, ‘২০২২ সালের দিকে তিনি ১৫ হাজার টাকা বেতনে কেয়ারটেকারের দায়িত্ব পান। ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে তার বেতন আটকে যায়। এরই মধ্যে ২৬ মে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামের সবমিলিয়ে ৬২৭ বিঘা জমি আদালত ক্রোক করা করে। এর ভেতর এ বাড়িটিও ছিল। সেই থেকে কিছুদিন আমার সঙ্গে একজন সরকার পক্ষের নিরাপত্তা কর্মী ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাস থেকে সরকারি ভাবে নিরাপত্তা কর্মী দেওয়া বন্ধ হয়ে যায়। এখন আমি একাই এ বাড়িটি দেখভাল করছি।’
তিনি আরও বলেন, ‘দুই বছরের বেশি হলো আমি বেতন পাই না। আমাদের তিনজনের সংসার। ছেলেটা অষ্টম শ্রেণিতে পড়ে। আমার স্ত্রী বাড়িতে কুটির শিল্পের কাজ করে। সেই আয় দিয়েই সংসার কোন মতো চলে। পরিবার নিয়ে কষ্ট করে চললেও ভয়ে এ বাড়িটি ছাড়তে পারছি না। কারণ মালিকের সম্পদ নিয়ে ঝামেলা হওয়ার পর এই বাড়িতে দুদকের লোকজন এসেছেন, আমার ছবি ও আইডি কার্ড নিয়েছেন। আমি চলে গেলে এ বাড়িতে যদি কোনো ক্ষয়-ক্ষতি হয় সেই ভয় থেকে ছেড়ে যাচ্ছি না।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্পত্তিটি দেখভাল করা হচ্ছে। গ্রাম পুলিশ সদস্যরা প্রয়োজনীয় নজরদারি করছেন। আদালত থেকে এ বিষয়ে অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ    রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীপ গ্রেফতার    বীর শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত ও দোয়া করল :জাতীয় ছাত্রশক্তি    কোনো কর ছাড়াই হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা নাসিক    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড    বিএম ইউনিয়ন স্কুলে নাসিকের হ্যান্ড স্পে ঔষধ বিতরন    সংসারের হাল ধরতে গিয়ে আগুনে পুড়ে মরল ছয় যুবক    সোনারগাঁয়ে মিছিল-স্লোগানের প্রস্তুতিকালে মহাসড়ক থেকে নিষিদ্ধ সংগঠনের ১২ সক্রিয় সদস্য গ্রেপ্তার    বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করল র‍্যাব-১১    রূপগঞ্জে ডাকাতির সময় গৃহবধুকে হত্যা :আসামিকে মৃত্যুদণ্ড    নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে : মর্গ্যানে বাঁধন    সোনারগাঁয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ    পুলিশের পোশাকসদৃশ কটি পড়ে দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই    বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা : প্রেমিক গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেফতার    প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা চালক আটক    সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ