রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩১

নারায়ণগঞ্জ  রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ১২ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৬
রূপগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৬
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬

রূপগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন রানা ও বাবু লাল, বরপা এলাকার আকাশ, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ফরহাদ হোসেন ও রনি এবং কায়েতপাড়া দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পৃথক অভিযানে গোলাকান্দাইল এলাকা থেকে ৮৫ বোতল বিদেশি মদসহ মকবুল হোসেন রানাকে এবং ৫০০ গ্রাম গাঁজাসহ বাবু লালকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া বরপা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফেনসিডিলসহ আকাশকে আটক করা হয়। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন এবং উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ রনিকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে কায়েতপাড়া দক্ষিণপাড়া এলাকা থেকে ১৬ পিস ইয়াবাসহ দিল মোহাম্মদ দিলুকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ    পুলিশের পোশাকসদৃশ কটি পড়ে দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই    বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা : প্রেমিক গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেফতার    প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা চালক আটক    সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই