বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৫৮

নারায়ণগঞ্জ  বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এবং ৩ নম্বর ওয়ার্ডের বটতলা মোড়, আদর্শনগর খেলার মাঠ, নিমাইকাশারী বাজার ও বাঘমারা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসব এলাকা থেকে ওই ১১ জনকে আটক করা হয়।
অভিযানে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
পুলিশ আরও জানায়, একই সময়ে নারায়ণগঞ্জ জেলার অন্যান্য থানাতেও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন