রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪২

নারায়ণগঞ্জ  রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২
রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৫৪টি চোরাই মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা–সিলেট মহাসড়কের রূপগঞ্জের মীরকুটির ছেও এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খাড়াসারা গ্রামের ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে তাঁদের চোরাই মোবাইল কেনাবেচার একটি চক্রের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২