সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৯

নারায়ণগঞ্জ  সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার
নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

শহর  প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে রোববার (১৪ জুন) সন্ধ্যায় অপহৃত ২ বছরের শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১ এর একটি টিম। এসময় অপহরনের সঙ্গে জড়িত ২ জন অপহরণকারী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: সুজন মিয়া (৩১) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ চরকালিকাপুর এলাকার মো: তোতা মিয়ার পুত্র এবং মাজেদা (২৯) চাঁদপুর জেলার সদর থানাধীন পুরান বাজার এলাকার শাহাজানের মেয়ে। তারা বর্তমানে ফতুল্লার লামাপাড়া হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া।

সোমবার বিকেলে র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এজাহার সূত্রে জানা যায়, বাদী ও গ্রেফতারকৃত আসামিদ্ধয় ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকত। আসামীদ্বয়ের বাসা বাদীর বাসার পাশাপাশি হওয়ায় তারা প্রায় সময় বাদীর বাসায় আসতো এবং তার একমাত্র ২ বছরের শিশু সন্তানকে কোলে নেওয়া সহ আদর করত। এরই মধ্যে গত ১২ জুন সকাল ১১টার গ্রেফতারকৃত আসামি সুজন ও মাজেদা বাদীর বাসায় ঢুকে আদর করার ছলে ২ বছরের শিশু সন্তানকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরবর্তীতে আসামিরা ফোন করে মুক্তি পণ হিসাবে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে বাচ্চা কে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার র‍্যাব-১১ এর শরণাপন্ন হলে সুনির্দিষ্ট তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল ১৪ জুন সন্ধ্যা ৬ টার দিকে চাষাঢ়া এলাকায়

অভিযান পরিচালনা করে ২ বছরের বাচ্চা অপহরণকারী মো: সুজন মিয়া ও মাজেদাকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে অপহৃত দুই বছরের শিশুকে উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড