সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩২

নারায়ণগঞ্জ  সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ বিতর্ক উৎসবের উদ্বোধন
নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ বিতর্ক উৎসবের উদ্বোধন
  সর্বশেষপ্রধান সংবাদসাহিত্য ও সংস্কৃতিসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

শহর  প্রতিনিধি : জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬”। Climate Resilient Campus Initiative এর আওতায় উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে এবং লজিক অব বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আট দিনব্যাপী এ উৎসব চলবে।

“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যের এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। উৎসবের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ ও বিশ্লেষণী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জলবায়ু সচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজনের ভূমিকার প্রশংসা করে বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে উঠবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির নারায়ণগঞ্জকে “প্রাচ্যের ডান্ডি” হিসেবে শিক্ষা ও মেধাচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় একটি বিতর্ক কর্মশালা। কর্মশালায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক অংশ নেন।

আয়োজকরা জানান, ৮ দিনব্যাপী এ উৎসবে প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। নকআউট পদ্ধতিতে নির্বাচিত শ্রেষ্ঠ দুটি দল আগামী ২ জুন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করবে।

প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ শুধুমাত্র শিল্প নগরীই নয়, শিক্ষা, মেধা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এই “বিতর্ক উৎসব ২০২৬” নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় বিতর্ক অঙ্গনের সাথে নারায়ণগঞ্জের ঐতিহ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা আয়োজকদের।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড