বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১১

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে চাকুরী প্রত্যাশী যুবক  অপহরণ আটক ১ পলাতক-২
বন্দরে চাকুরী প্রত্যাশী যুবক  অপহরণ আটক ১ পলাতক-২
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বন্দরে চাকুরী প্রলোভন দেখিয়ে ভোলা থেকে মোবাইল ফোনে ডেকে এনে শাকিল (২৫) নামে এক চাকুরী প্রত্যাশী যুবককে অপহরনের পর পিটিয়ে মুক্তিপন আদায়ের সময়  সাহাদাত (২৮) নামে এক অপহরণকারিকে  গনপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ওই সময় জনতার উপস্থিতি টের পেয়ে অপহরনকারী চক্রের আরো ২ সদস্য রাব্বি ও আক্তার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক অপহরনকারী রাব্বি বন্দর উপজেলা ঘারমোড়া এলাকার মৃত দালাল মোস্তফা মিয়ার ছেলে ও অপর পলাতক আসামী  আক্তার মদনগঞ্জ লক্ষারচর পায়রাচত্বর এলাকার মৃত চারু মিয়ার ছেলে। জনতা কর্তৃক উদ্ধার হওয়া চাকুরী প্রত্যাশী যুবক শাকিল সুদূর ভোলা জেলার দুলার হাট থানার আহাম্মদপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে। এ ব্যাপারে ভূক্তভোগী  শাকিল বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে   আটককৃত অপহরনকারী সাহাদাত ও পলাতক অপহরনকারী রাব্বি ও আক্তারের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এর আগে বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় বন্দর উপজেলার ঘারমোড়াস্থ ইমান শরিফের আম বাগান থেকে চাকুরী প্রত্যাশী যুবককে উদ্ধারসহ ওই অপহরনকারীকে আটক করতে সক্ষম হয়  জনতা। আটককৃত অপহরনকারীকে বুধবার (১৭ জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ভূক্তভোগী চাকুরী প্রত্যাশী যুবক শাকিল গণমাধ্যমকে জানায়, অপহরনকারী চক্রের সদস্য বিবাদী সাহাদাতের সাথে আমার মোবাইল ফোনে পরিচয় হয়। গত রোববার (১৪ জুন) বিবাদী সাহাদাত জাহাজে ওয়েলড্রিং কাজের প্রলোভন দেখিয়ে তার ব্যবহারকৃত ০১৭৮৫৬০০৫৪০ নাম্বার ফোন থেকে ভূক্তভোগী যুবকের ব্যবহারকৃত ০১৩৪৬৭২০৪৪২ নাম্বারে ফোন করে তাকে বন্দরে আসতে বলে। পরে চাকুরী প্রত্যাশী যুবক বিবাদী সাহাদাতের কথা মতে সরল বিশ্বাসে চাকুরী পাওয়ার আশায় বুধবার সকাল ৮টায় বন্দরের ঘারমোড়া ইমান শরিফের আম বাগানে দেখা করতে আসলে ওই সময় বিবাদী সাহাদাত ও তার সহযোগী রাব্বি ও আক্তার চাকরী প্রত্যাশী যুবককে অপহরনের পর আটক করে মুক্তিপন আদায়ের সময় স্থানীয় জনতা অপহরনকারী সাহাদাতকে আটক করতে সক্ষম হলেও অপহরনকারী চক্রের সদস্য রাব্বি ও আক্তার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জনতা অপহরনকারীদের কবল থেকে  চাকুরী প্রত্যাশী যুবককে উদ্ধার করতে সক্ষম হয়। 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সাত বন্ধু মিলে গোসলে নেমে দু’জনের মৃত্যু    বন্দরে চাকুরী প্রত্যাশী যুবক  অপহরণ আটক ১ পলাতক-২    রূপগঞ্জে বেনজীরের জব্দ প্রাসাদে বেতনহীন প্রহরী    নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ বিতর্ক উৎসবের উদ্বোধন    নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা    নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার    আড়াইহাজা‌রে মাদক কারবারিদের হামলায় পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাই, আটক ২    সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু    বন্দরে হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আসামি আ.লীগের ১৫০ জন , গ্রেফতার-২    সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২    ইন্ডিয়া আমাদের দেশে মাদক পুশ করে দিচ্ছে যাতে করে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যায় – এমপি আল আমিন    জোসেফ নারায়ণগঞ্জ যুবদলের কেউ নন    সোনারগাঁয়ের দেশীয় অস্ত্রসহ তিন অটো ছিনতাইকারী আটক    বন্দরে গ্যাসের আগুনে একই পরিবারের ৫জন দগ্ধ    রূপগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৬    নাসিকের বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদলের নেতাসহ দুজনের মৃত্যু    রূপগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন    বন্দরে হতাশাগ্রস্থ সজিবের আত্মহত্যা    ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন