সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৯

নারায়ণগঞ্জ  সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মাদকসেবী নানার বিরুদ্ধে 
সোনারগাঁয়ে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মাদকসেবী নানার বিরুদ্ধে 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার হাত থেকে বাঁচাতে গিয়ে লম্পটের ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হয়েছেন রেজিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধা নানি।

গত বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পিরোজপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রেজিয়া বেগম বাদী হয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী জামানের (৪৫) বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত জামান স্থানীয় সোবহান মিয়ার ছেলে এবং এলাকায় অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জামান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। একই এলাকার বাসিন্দা হওয়ায় সে দীর্ঘদিন ধরেই রেজিয়া বেগমের নাতনি জান্নাতুল ফেরদৌসকে উত্ত্যক্ত (ইভটিজিং) করাসহ অশ্লীল অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর আগে জান্নাতুলের স্বামী মো. রাহাত (২৫) এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে জামান তাকেও মারধর ও গালিগালাজ করে। এরই ধারাবাহিকতায়, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জান্নাতুলকে বাড়িতে একা পেয়ে জামান ঘরে প্রবেশ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে সে জান্নাতুলকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। 
​জান্নাতুলের আর্তচিৎকার শুনে তার নানি রেজিয়া বেগম দ্রুত ঘরের সামনে ছুটে যান। ভেতর থেকে দরজা বন্ধ দেখে তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং নাতনিকে উদ্ধারের চেষ্টা চালান। এতে ক্ষিপ্ত হয়ে জামান তার কোমরে থাকা ধারালো চাকু দিয়ে রেজিয়া বেগমের হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে নানি ও নাতনিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
অনুসন্ধানে জানা গেছে,  বিএনপির কোনো পদ পদবী না থাকলেও চিহ্নিত এ মাদকসেবী বিএনপি নেতা দাবী করে এলাকায় দখল বানিজ্য ও রমরমা মাদক ব্যবসা দেদারসে করে বেড়াচ্ছে।  সম্প্রতি উপজেলার পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন স্থানীয় অবসর প্রাপ্ত পশু ডাক্তার মোস্তফা মিয়ার বাড়ি দখলের জন্য স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায়।  এ নিয়ে তা ছেলে বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷  
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান এ ব্যপারে স্পষ্টভাবে বলেন, বিএনপির নাম জড়িয়ে যে অপকর্ম করবে তাকে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে ধরিয়ে দিবেন৷  অন্যায়কারী কোনো ব্যক্তি আমাদেএ দলীয় লোক হতে পারেনা৷ 
​সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জামান পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের আইনি প্রক্রিয়া এবং অভিযান চলমান রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি