শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৭

নারায়ণগঞ্জ  শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গণপিটুনির শিকার ৪ ডিবি পুলিশকে অপহরণের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ
গণপিটুনির শিকার ৪ ডিবি পুলিশকে অপহরণের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টাকালো ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী অমিত হাসান। এর আগে বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজার শান্তির বাজারে গণপিটুনির শিকার হন পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা দাবী করেছিলেন আসামী গ্রেফতার করতে রূপগঞ্জের গাউছিয়া এসেছিলেন তারা।

গ্রেপ্তারকৃতরা হলো, পুলিশের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির, কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা ডিবি দক্ষিনে কর্মরত।

ভূক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান নামে এক যুবক তার এক আত্মীয়ের সাথে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসলে কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি আত্মচিৎকার শুরু করলো স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে গাড়ীটির গতিরোধ করে এসআই মামুন, এএসআই আমানউল্লাহ, কনস্টেবল কবিরকে আটক করে গণধোলাই দেয়। এসময় প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায় আরো ৩ জন।
পরে উত্তেজিত জনতা আটকৃতদের একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানেও আবারও তাদেরকে গনধোলাই দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে রাতে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এঘটনায় জড়িত আরেক পুলিশ কনস্টেবল আকাশকে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানান, গ্রেপ্তারকৃতরা এর আগেও অপহরনের নাটক সাজিয়ে অমিতের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁওয়ের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ আদায়ের করেছিল।

গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা না জানিয়ে এক জেলা থেকে অন্য জেলায় এসে এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে এবং ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ আরো জানান।

এ ঘটনায় শুক্রবার ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী অমিত হাসান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির    গণপিটুনির শিকার ৪ ডিবি পুলিশকে অপহরণের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ    নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত হওয়ায় এক ঘন্টা সড়ক অবরোধ    জনগণের রায় বাস্তবায়ন না হলে হিমালয় হয়ে দাঁড়াবে দেশের মানুষ- ডা. শফিকুর রহমান    সোনারগাঁয়ে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মাদকসেবী নানার বিরুদ্ধে     রূপগঞ্জে উপকারভোগীদের মাঝে রিকশাভ্যান ও ছাগল বিতরণ    আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: দুই ব্যক্তি আটক    সাত বন্ধু মিলে গোসলে নেমে দু’জনের মৃত্যু    বন্দরে চাকুরী প্রত্যাশী যুবক  অপহরণ আটক ১ পলাতক-২    রূপগঞ্জে বেনজীরের জব্দ প্রাসাদে বেতনহীন প্রহরী    নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ বিতর্ক উৎসবের উদ্বোধন    নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা    নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার    আড়াইহাজা‌রে মাদক কারবারিদের হামলায় পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাই, আটক ২    সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু    বন্দরে হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আসামি আ.লীগের ১৫০ জন , গ্রেফতার-২    সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২    ইন্ডিয়া আমাদের দেশে মাদক পুশ করে দিচ্ছে যাতে করে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যায় – এমপি আল আমিন    জোসেফ নারায়ণগঞ্জ যুবদলের কেউ নন