বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৬

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২৩শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় ।

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি চৌকস দল জিমখানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য তমাল আহমেদ নিপু (৪০)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তমাল আহমেদ নিপু মৃত জালাল উদ্দিনের ছেলে। তার মায়ের নাম নাছিমা বেগম। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার ২৩২/১ শাহসুজা রোডের বাসিন্দা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এফআইআর নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া, গ্রেফতারকৃত তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার    ইট মারলে পাটকেল খাবেন: আশা    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষার অভিযোগ: নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ‘ইভেন্ট চার্জ’ নামে পুনঃভর্তি ফি আদায়    মাছের জালে উঠে এলো শর্টগান    বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল গ্রেপ্তার    জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ    রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীপ গ্রেফতার    বীর শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত ও দোয়া করল :জাতীয় ছাত্রশক্তি    কোনো কর ছাড়াই হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা নাসিক    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড    বিএম ইউনিয়ন স্কুলে নাসিকের হ্যান্ড স্পে ঔষধ বিতরন    সংসারের হাল ধরতে গিয়ে আগুনে পুড়ে মরল ছয় যুবক