রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২১

নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আপনাদের সাথে সম্পর্ক আর্থিক নয় আত্মিক: এমপি কালাম
আপনাদের সাথে সম্পর্ক আর্থিক নয় আত্মিক: এমপি কালাম
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

বন্দর প্রতিনিধি

​নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, “আপনাদের সাথে আমাদের সম্পর্ক আর্থিক নয়, আপনাদের সাথে সম্পর্ক আত্মিক। আমরা ধর্ম চর্চা করতে চাই। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আগে-পরে হতে পারে, তবে আপনারা সকলেই পাবেন। আমরা যদি পাঁচ বছর থাকি, আপনাদের সকলের চাহিদা পূরণের সক্ষমতা আমরা রাখি।”

​বুধবার (১ জুলাই) নারায়ণগঞ্জ শহর ও বন্দরের ৪টি মন্দির, ১টি ঈদগাহ, ২টি মাদ্রাসা ও ১৬টি মসজিদের জন্য মোট ২৮ লাখ ৭৫ হাজার টাকার প্রথম দফার চেক বিতরণকালে তিনি একথা বলেন।

​তিনি আরও বলেন, “আমাদের যতটুকু প্রয়োজন, আমরা গত চার মাসে আলহামদুলিল্লাহ অন্যের চেয়ে পিছিয়ে নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা টাকা নিয়ে এসেছি।”

​তিনি বলেন, “মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা—এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ। এর মধ্যে একটি অংশ আমাদের একটু পরে আসবে। এটা আসবে জেলা পরিষদের মাধ্যমে। আর এটি এসেছে উপজেলার মাধ্যমে। এছাড়া আরেকটি ঐচ্ছিক তহবিলের টাকা আছে, যা গতকাল পর্যন্ত ১ লক্ষ ৮৩ হাজার টাকা বিতরণ করেছি।”

​এ সময় উপস্থিত ছিলেন— এমপির রাজনৈতিক সচিব আবু কাউসার আশা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সামছুন নূর বাঁধন প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫    সোনারগাঁয়ে ম্যারাথন অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল টিপু সুলতান    রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস    রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল কলেজের ছাত্র মুয়াজ    নারায়ণগঞ্জ কাঁচপুরে ঝোপ হতে পরিত্যক্ত  অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার    সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী    সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন    ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার অভিযুক্ত স্বামী পিবিআইয়ের জালে    নারায়ণগঞ্জে ওয়ালি উল্লাহ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই    আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার