রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩১

নারায়ণগঞ্জ  রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ১২ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ
সোনারগাঁয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ
  প্রকাশ্যসর্বশেষরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী আব্দুল ওহাব ভূঁইয়া স্বপনকে আওয়ামীলীগের দোষর আখ্যা দিয়ে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে কাঁচপুর তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি অপপ্রচার প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা আব্দুল ওহাব ভূঁইয়া স্বপন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওয়াহাব ভূঁইয়া স্বপন বলেন, সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশের ২৭শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সম্প্রতি এ জমি বিক্রি করার জন্য জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুন নুর এবং বিএনপি নেতা পনির হোসেন মিন্টুসহ কয়েকজন নেতা তাকে চাপ প্রয়োগ করেন। তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও নাম স্বর্বস্ব অনলাইন পোর্টালে তাকে আওয়ামীলীগের দোষর বানিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তার দাবি,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আব্দুন নুর এবং বিএনপি নেতা মিন্টুসহ কয়েকজন এ কাজে জড়িত।

তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা আব্দুন নূরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। ওই এলাকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে সে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ওই এলাকার নিরীহ মানুষের জমি দখলের সাইনবোর্ড ঝুঁলিয়ে দখলের চেষ্টা করেন। তিনি বিএনপির পদধারী নেতা হওয়ার পরও আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।
আব্দুল ওয়াহাব ভূঁইয়ার দাবি, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাদের সঙ্গে যে ছবি প্রকাশ করে দোষর বলা হচ্ছে সেটা একটি সামাজিক অনুষ্ঠানের ছবি। তিনি ব্যবসায়ী হওয়ার কারনে সকলের সঙ্গে তার সু-সম্পর্ক ছিল। এ সামাজিক অনুষ্ঠানের ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে অপ প্রচার করা হচ্ছে।
কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি বলেন,আব্দুল ওহাব ভূঁইয়া স্বপন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। তাকে জড়িয়ে যে প্রচার করা হচ্ছে এগুলো হাস্যকর। বিএনপির পরীক্ষিত নেতাকে আওয়ামীলীগ বানিয়ে ফয়দা লুটার চেষ্টা করছে একটি চক্র। তিনি ব্যবসায়ী হওয়ার কারনে সকলের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আব্দুন নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ জমির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। আব্দুল ওহাব ভূঁইয়া স্বপন তার আত্মীয়। বিএনপি নেতা পনির হোসেন মিন্টু ও স্বপনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তাকে জড়ানোর বিষয়টি খুবই দুঃখজনক। তাকে পুলিশী হয়রানী করতে তার নাম ব্যবহার করছেন বলে দাবি করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ    পুলিশের পোশাকসদৃশ কটি পড়ে দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই    বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা : প্রেমিক গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেফতার    প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা চালক আটক    সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই