শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাজ্জাদ ওরফে দ্বীপ (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাজ্জাদ ওরফে দ্বীপের পিতা সালাউদ্দিন আহম্মেদ। তার বাসা নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া বালুর মাঠ এলাকার আল্লামা ইকবাল রোডের ১৭ নম্বর আহম্মদ ভিলার ৫ম তলার ৫/এ নম্বর ফ্ল্যাটে।
ডিবির উপ-পরিদর্শক ইসলাম জনায়, গত ৩০ জুলাই সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল চাষাড়া বালুর মাঠ এলাকার আল্লামা ইকবাল রোডে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাজ্জাদ ওরফে দ্বীপকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ আরো জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাজ্জাদ ওরফে দ্বীপের বিরুদ্ধে এর আগেও মাদক-সংক্রান্ত দুটি মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তদন্ত চলছে।