বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৬

নারায়ণগঞ্জ  বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাসআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে মাদকসেবীদের দৌরাত্ম্য, চুরি ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে ভোরে নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তিন মাদকসেবীর বিরুদ্ধে। পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে সজিব ওরফে সইজ্জা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কালা জাহাঙ্গীর ও আল আমিন নামে আরও দুজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আনাগোনা বেড়েছে। এর সঙ্গে চুরি, ছিনতাই ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনাও বাড়ছে বলে অভিযোগ তাঁদের। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। শনিবার ভোরে তিন ব্যক্তি বিদ্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান আসবাবপত্র ও শিক্ষা উপকরণ নিয়ে যায় বলে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক রাসেল আহমেদ।
তিনি বলেন, বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাঁদের ধাওয়া করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সচেতন নাগরিকদের সহায়তায় সজিব ওরফে সইজ্জাকে আটক করে। তবে অন্য দুজন পালিয়ে যায়।
এ ঘটনার পর মাদকসেবীদের উৎপাত ও মাদকের বিস্তার বন্ধের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকেরা অভিযোগ করেন, এলাকায় মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় চুরি ও নানা ধরনের হয়রানির ঘটনা ঘটছে। বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদেরও অনেক সময় বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এতে তাঁদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, মাদকসেবীদের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। তাঁদের উৎপাতের কারণে পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে। মাদকসেবন ও মাদকের বিস্তার বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।
ব্রাইট শিশু কানন হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, মাদকসেবীরা বিদ্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ নিয়ে গেছে। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় বলেন, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ