বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৩

নারায়ণগঞ্জ  বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ
সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ধনকুন্ড এলাকায় মনিরুল ইসলাম মসজিদ টাকা আত্মসাৎ ও তার ছেলে ইয়াসিন আরফাত ভূইয়ার বিরুদ্ধে সুদের ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অধিক লাভের আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেন অভিযুক্তরা। তবে নির্ধারিত সময় পার হলেও অনেকেই তাদের জমাকৃত অর্থ ফেরত পাননি। বারবার টাকা ফেরতের দাবি জানানো হলেও সন্তোষজনক কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবি, তাদের মধ্যে অনেকেই জীবনের সঞ্চয়, ব্যবসার মূলধন কিংবা ধারদেনা করে সংগ্রহ করা অর্থ বিনিয়োগ করেছিলেন। টাকা ফেরত না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তদের কর্মকাণ্ডে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম মসজিদ ও ইয়াসিন আরফাত ভূইয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ