শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৭

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আড়াইহাজার  প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বৈইলারকান্দী এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল মোল্লা, নবী হোসেন, সুমনসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা।
সমাবেশে মোবারক হোসেন বলেন, “দেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে মতপ্রকাশের অধিকার সবার থাকলেও ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি জাতির জন্য অকল্যাণকর। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তি করছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। অন্যথায় ছাত্রদল রাজপথে থেকে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এর জবাব দেবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদল সব সময় গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে। কোনো অপপ্রচার বা কটূক্তির মাধ্যমে দলের নেতৃত্বকে হেয় করার চেষ্টা সফল হবে না।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বৈইলারকান্দী এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল মোল্লা, নবী হোসেন, সুমনসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা।
সমাবেশে মোবারক হোসেন বলেন, “দেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে মতপ্রকাশের অধিকার সবার থাকলেও ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি জাতির জন্য অকল্যাণকর। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তি করছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। অন্যথায় ছাত্রদল রাজপথে থেকে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এর জবাব দেবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদল সব সময় গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে। কোনো অপপ্রচার বা কটূক্তির মাধ্যমে দলের নেতৃত্বকে হেয় করার চেষ্টা সফল হবে না।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার    ইট মারলে পাটকেল খাবেন: আশা    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষার অভিযোগ: নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ‘ইভেন্ট চার্জ’ নামে পুনঃভর্তি ফি আদায়    মাছের জালে উঠে এলো শর্টগান    বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল গ্রেপ্তার    জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ    রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীপ গ্রেফতার    বীর শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত ও দোয়া করল :জাতীয় ছাত্রশক্তি    কোনো কর ছাড়াই হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা নাসিক    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড