বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০০

নারায়ণগঞ্জ  বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন
চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের চাষাড়ায় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩) নামে আরও একজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলাটি সদর মডেল থানার মামলা নম্বর-৮, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬; এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি বিশেষ দল তদন্তে নামে। পুলিশ দাবি করেছে, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর আসামি সুমনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক আসামিদের জবানবন্দি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধিমনের নাম উঠে আসে। এরপর ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে একটি দল নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ধিমনের কাছ থেকে আসামিদের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ধিমন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ (পাঠানতলী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে) এলাকার বাসিন্দা। তার বাবার নাম নাদির সরকার এবং মায়ের নাম মোছা. সখিনা সুলতানা।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ