সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০২

নারায়ণগঞ্জ  সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার
আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

শহর  প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ফতুল্লা থানা শাখার শ্রমিক লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির(৫৫) ও তার বড় ভাই ফতুল্লা ইউনিয়ন বৃহত্তর ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাদের ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর বেপাড়ীপাড়াস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান(পিপিএম)’এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম দাপা বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে সহোদর দুই ভাই হুমায়ুন কবির ও হাবিবুর রহমান কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন কবির থানা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও
তার বড় ভাই হাবিবুর রহমান ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
একাধিক সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হুৃমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের অন্যতম আস্থাভাজন।অপরদিকে বড় ভাই হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সাংসদ শামীম ওসমানের অনুসারী ছিলেন। সূত্র মতে,ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে পতন হয় আওয়ামীলীগ সরকারের। সেই সাথে তৃণমূল পর্যায় থেকে শুরু করে দলটির শির্ষ মন্ত্রী, এমপি নেতারা পর্যন্ত আত্নগোপন কর। কিন্ত এই দুই ভাই নিজ বাড়ীতেই অবস্থান করছিলেন। তবে প্রথম কয়েকদিন বাড়ী থেকে বের হতেন না। কয়েক দিন যেতে না যেতেই প্রকাশ্যে আসতে শুরু করেন। হুমায়ুন কবির প্রতিদিন পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্ন একটি দোকানে দিন এবং রাতে দুই দফায় গড়ে ৭ থেকে ৮ ঘন্টা বসে থাকতে। অপরদিকে হাবিবুর রহমান প্রকাশ্যে চলাফেরা করতো।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহাবুব আলম জানান,গ্রেফতারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মাৃমলা সহ বৈষম্য বিরোধী একাধিক মামলা রয়েছে। অপরদিকে হাবিবুর রহমানের বিরুদ্ধও বৈষম্য এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি