শহর প্রতিনিধি
নারায়নগঞ্জ ট্রাক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহীদ ও তার বন্ধু বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার করেছে নারায়নগঞ্জ সদর মপডল থানা পুলিশ ।
বৃহস্পতিবার দুপুরে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের বিষয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি ) সাজেদুর রহমান নিশ্চিত করেছেন ।এর আগে বুধবার রাতে তাকে বাবুরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত রাজন ১ নং বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডস্থ বায়তুল ওয়াসিত জামে মসজিদ এলাকার মোঃ সিরাজ মিয়ার ছেলে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যক্তিরা জানান, বাবুরাইল ,কাশিপুর এলাকার র্শীষ সন্ত্রাসী সাব্বির আহম্মেদ শহীদ ও বাপ্পী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হচ্ছে মোজাম্মেল হোসেন রাজন ।তাদের ইশারায় মাদক বিক্রি ,চাদাবাজি ,হত্যার মত কমকান্ড করে বেড়ায় ।ওই বাহিনীর হাত থেকে অস্ত্রটি তার হাতে এসেছে বলে এলাকাবাসির দাবি ।এছাড়া এ বাহিনীর রাত হলে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষকে তুলে এনে জিম্মি করে নগদ টাকা পয়সা হাতিয়ে নেয় ।তাদের ভয়ে কেউ কিছু বলতে পারে না ।
এলাকাবাসি আরো জানান, সাম্প্রতি নারায়নগঞ্জ ৪ আসনের এমপি শহীদ বাহিনীর অপকমের বিরুদ্ধে কথা বলে ছিল ।তাতে কোন কাজ হয়নি ।প্রশাসন ছির নীরব ।সে সাহষে তারা আরো বেপোরোয়া হয়ে ওঠে ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুর রহমান জানান, জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এসআই ( নিরস্ত্র ) সাদ্দাম মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে ১ নং বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডস্থ বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালান।অভিযানকালে ওই বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হক রাজনের ঘর থেকে ‘MADE IN USA’ খোদাই করা ১টি ম্যাগাজিন যুক্ত বিদেশী পিস্তল এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সাথে রাজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।