বৃহস্পতিবার | ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:০৩

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া
গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • সংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শহর প্রতিনিধি
পোশাকশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। জেলার চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে ব্যবসায়ী সংগঠনের নেতাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
দিপু বলেন, প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হয়। এবারও যথাসময়ে বোর্ড হয়েছে এবং ব্যবসায়ীরা বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তাই শ্রমিক অসন্তোষের পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বলে তিনি মনে করেন।
তিনি দাবি করেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক গার্মেন্টস কারখানা চালু রয়েছে। এর মধ্যে ১২ থেকে ১৩টিতে সমস্যা দেখা দিয়েছে। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই কোনো পোশাক কারখানার শ্রমিক নন। তাঁর অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বিরোধী দলগুলোকেও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।
সভায় নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন দাপ্তরিক কাজে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। এসব খরচ বন্ধ হলে শ্রমিকদের ৩০ হাজার নয়, ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব।
তিনি বলেন, ‘আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন; শ্রমিকের কত টাকা বেতন দিতে হয়, আমরা দেব।’বিজিএমইএ ও বিকেএমইএর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাসুদুজ্জামান। তাঁর অভিযোগ, সংগঠন দুটির বিপুল অর্থ এফডিআর করে রাখা থাকলেও সংকটের সময় শ্রমিক ও মালিকদের সহযোগিতায় কার্যকর ভূমিকা দেখা যায় না।
এ ছাড়া চলমান পরিস্থিতিতে এনসিপি ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
সভায় নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, চেম্বারের সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন