রবিবার | ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:২২

নারায়ণগঞ্জ  রবিবার | ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল
রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল
  সর্বশেষ • প্রধান সংবাদ • সিটি কর্পোরেশন • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি
রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নগরায়ণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে এলাকায় নতুন একটি পৌরসভা প্রতিষ্ঠার প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হলো। সব প্রক্রিয়া সম্পন্ন হলে রূপগঞ্জে পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার।
গেজেটে সংশ্লিষ্ট ২০টি মৌজার নাম, জেএল নম্বর ও দাগ নম্বর উল্লেখ করা হয়েছে। এসব মৌজাকে শহর এলাকা হিসেবে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সময়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠার পথ তৈরি হবে।

আপত্তি জানানোর সুযোগ এক মাস:
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর আপত্তি জানানোর সুযোগও রাখা হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (৩) অনুযায়ী, গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সরকারকে লিখিতভাবে আপত্তি জানাতে পারবে।

এ ছাড়া একই আইনের ৩ ধারার উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে সরকার।
চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি:
উল্লেখ্য, প্রকাশিত প্রজ্ঞাপনটি নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত ঘোষণা নয়। এতে কেবল ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের নির্ধারিত এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে। আপত্তি নিষ্পত্তিসহ প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নতুন পৌরসভা প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী, নতুন পৌরসভা প্রতিষ্ঠার আগে সংশ্লিষ্ট পল্লি এলাকাকে শহর এলাকা হিসেবে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপর আইনের নির্ধারিত শর্ত ও প্রশাসনিক কার্যক্রম অনুসরণ করে সরকার পৌরসভা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে পারে।

বর্তমানে রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা-গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠিত হলে উপজেলায় পৌরসভার সংখ্যা বেড়ে হবে তিনটি। এতে রূপগঞ্জের নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। তবে বিষয়টি এখনো প্রাথমিক আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী