মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আমরা ঘরে বসে নেই, জনগণের পাশেই আছি: এমপি আবুল কালাম
আমরা ঘরে বসে নেই, জনগণের পাশেই আছি: এমপি আবুল কালাম
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের প্রতিশ্রুতি ছিল জনগণের জন্য আমরা কাজ করবো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই আমরা মাঠ পর্যায়ে এসেছি। আমরা ঘরে বসে নেই, সবসময় আপনাদের পাশেই আছি।

​শুক্রবার (৩ জুলাই) বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের নতুন রাস্তা ও লাঙ্গলবন্দ শ্মশানের নতুন ঘাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​উন্নয়ন চিত্র তুলে ধরে এমপি আবুল কালাম বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছেন। এই সাড়ে চার মাসেই আমরা ২৯টি মাটির রাস্তা নির্মাণ করেছি। পাশাপাশি ২৪টি ঢালাই রাস্তার কাজ চলমান রয়েছে এবং ৯টি ইটের রাস্তা সম্পন্ন হয়েছে। এছাড়াও এখানে সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার্থে মন্দিরের ঘাটলার কাজ হচ্ছে। টিআর ও কাবিখা প্রকল্পের মাধ্যমে এই উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

​তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের বাকি চাহিদাগুলো ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব পূরণ করে দেওয়া হবে। তারেক রহমানের সরকারের মূল চিন্তাই ছিল দেশকে স্বাবলম্বী করা এবং তিনি সেই পরিকল্পনা নিয়েই এসেছেন। সামনে আপনারা আরও অনেক উন্নয়ন দেখতে পাবেন। খুব শীঘ্রই আমাদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড আসবে। আপনারা শুধু একটু ধৈর্য ধরুন এবং আমাকে কিছুটা সময় দিন।

​অতীতের উন্নয়ন কাজের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আপনারা পূর্বেও দেখেছেন, বেগম খালেদা জিয়ার সময় এই রাস্তা এবং কাইকারটেক ব্রিজ আমাদের কার্যকালীন সময়েই করা হয়েছিল। আপনারা ভালো করেই জানেন আমরা জনগণের জন্য কতটুকু কাজ করতে পারি।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং ৫টি ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে  শনাক্ত করবে    নারায়ণগঞ্জে বড় বোনকে ধর্ষণের অভিযোগপ ছোট ভাই গ্রেফতার    প্রশাসনিক তৎপরতা ও নিয়মতান্ত্রিক আন্দোলন: আলোর মুখ দেখছে নারায়ণগঞ্জের মেট্রোরেল    নারায়ণগঞ্জে ছিনতাইকালে শিক্ষার্থীকে হত্যা দায়ে ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫    সোনারগাঁয়ে ম্যারাথন অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল টিপু সুলতান    রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস    রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল কলেজের ছাত্র মুয়াজ    নারায়ণগঞ্জ কাঁচপুরে ঝোপ হতে পরিত্যক্ত  অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার    সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী    সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন    ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার অভিযুক্ত স্বামী পিবিআইয়ের জালে    নারায়ণগঞ্জে ওয়ালি উল্লাহ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই    আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি