মঙ্গলবার | ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় লেপ-তোশকে মোড়ানো রাস্তার পাশে মিললো বিকাশ ব্যবসায়ীর লাশ
ফতুল্লায় লেপ-তোশকে মোড়ানো রাস্তার পাশে মিললো বিকাশ ব্যবসায়ীর লাশ
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে অজ্ঞাত স্থানে হত্যার পর তার মরদেহ লেপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
নিহত মো. মোতালেব হোসেন (৬১), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন। তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা