বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৩

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৯ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে যুবায়ের হত্যাকারীদেরদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও, লাশ নিয়ে মিছিল॥ দারোগা মাসুদকে প্রত্যাহার
বন্দরে যুবায়ের হত্যাকারীদেরদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও, লাশ নিয়ে মিছিল॥ দারোগা মাসুদকে প্রত্যাহার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬

বন্দর  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতের চারদিন পর নিহত হোসিয়ারী শ্রমিক যুবায়ের (২০) হত্যাকারীদেরদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও এবং লাশ নিয়ে মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা|
রোববার বাদ এশা নিহতের স্বজন ও এলাকার শত শত নারী পুরুষ মিছিলে অংশ নিয়ে থানা ঘেরাও করে| এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন দারোগা মাসুদ রানাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে তাদেরকে অবহিত করেন| পরে বাদ এশা এনায়েতনগর বাইতুল মামুর জামে মসজিদে পুলিশ প্রহরায় উক্ত জানাজা অনুষ্ঠিত হয়| জানাজা শেষে নিহত যুবায়েরের পিতা জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকর্মীদের কাছে তার সন্তানের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিসহ অভিযুক্ত পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর মাসুদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান| এলাকাবাসীর পক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান| অপরদিকে পুলিশের দায়িত্বে গাফিলতিসহ আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা নাসির উল্লাহ টিপু পুলিশে রদবদলের অনুরোধ জানান একই সাথে উক্ত হত্যাকান্ডের নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান|
 সূত্র মতে, এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেনের ছেলে গার্মেন্টস শ্রমিক যুবায়ের গত ৩ জুন (বুধবার) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছলে এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মানিক, নাক্কি সজিবসহ তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে| যুবায়ের বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে এবং তাঁর সাথে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়|

‎স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় যুবায়েরকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়| সেখানে চারদিন চিকিৎসার পর রোববার ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন| বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে|

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক