সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৭

নারায়ণগঞ্জ  সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি:
‎
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহিন হোসেন রবিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি বউবাজার এলাকায় মনোয়ারা জুট মিলের ভেতরে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
‎
‎অভিযোগ অনুযায়ী, কোচিং শেষে মাদ্রাসার সামনে থেকে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী শাহিন হোসেন রবিন। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে তিনি ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎অন্যদিকে, অভিযুক্ত শাহিন হোসেন রবিন দাবি করেছেন, তাদের মধ্যে সাত থেকে আট দিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা উভয়ের সম্মতিতেই ওই স্থানে বেড়াতে যান। এ সময় ওই শিক্ষার্থী তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে মেয়েটির স্বজনদের খবর দিয়ে তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।
‎
‎এ ঘটনায় ১২ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১৭) দায়ের করা হয়। এরআগে শনিবার রাতে পুলিশ শাহিন হোসেন রবিনকে গ্রেপ্তার করে।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

‎

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের