শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী
সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সোনারগাঁয় প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবারও ৩শ টাকার নন রেজিস্ট্রার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরো এক মাদক কারবারি। কর্মসংস্থানের শর্তে তিনি মাদক ব্যবসা ছাড়েছেন।

গতকাল মঙ্গলবার সকালে জামপুর ইউনিয়নের মীরের বাগ গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সুলতান মিয়া বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিকের বস্তল অফিসে মা, চাচি ও স্ত্রী সন্তানসহ এসে মুচলেকা দেন। এর আগে গত শনিবার মাদক বিরোধী সভায় একই ইউনিয়নের বুরুমদী গ্রামের মাছুম ভূঁইয়া ও  হাবিবুররহমান পিয়ার মাদক ব্যবসা ছাড়েন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যায়। এতে করে উঠতি বয়সী স্কুল কলেজের শিক্ষার্থীসহ যুককরা মাদকের দিকে ঝুঁকে পড়ে। ফলে মাদকের টাকা জোগাড় করতে যুবকরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। পরে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক মাদক কারবারী ও মাদকসেবিদের নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী সভার করে মানুষের মাঝে মাদকের খারাপ দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি মাদক কারবারিদের চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে মাদক ব্যবসা ছেড়ে দিতে অনুরোধ করেন। তার অনুরোধে সাড়া দিয়ে গতকাল মঙ্গলবার সকালে মো. সুলতান মিয়া নামের এক মাদক কারবারি মা, চাচি, স্ত্রী ও দুই সন্তান নিয়ে আল মুজাহিদ মল্লিকের বস্তল ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে। এসময় তিনি ৩শ টাকার নন রেজিস্ট্রার স্ট্যাম্পে মুচলেকা দেন।

এসময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন জাসাস সভাপতি আলমগীর হোসেন, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন ভুঁইয়া, সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম। মো. সুলতান মিয়া বলেন, মাদক ব্যবসা সমাজের জন্য খারাপ কাজ। মানুষ ভালো চোখে দেখে না। তার কাজের ব্যবস্থা করে দিলে এ খারাপ কাজের ধারে কাছেও তিনি যাবেন না। তবে বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিক তাকে একটা অটোরিকশা কিনে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, মাদক কারবারি ও মাদক সেবীদের চিহ্নিত করে আলোর পথে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার শর্তে সুলতান নামের যুবককে কর্মসংস্থানের জন্য অটোরিকশা কিনে দেবেন। দু্’তিন দিনের মধ্যে অটোরিকশা কিনে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এর আগেও তার ডাকে সাড়া দিয়ে দুজন মাদক ব্যবসা ছেড়েছেন।

 

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ