শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৫

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ
টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি

টানা বৃষ্টিতে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশজুড়ে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পাশাপাশি যানবাহন বিকল হয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা যাচ্ছে না। এতে মোটরসাইকেল, সিএনজি ও ছোট যানবাহনের চালকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতু, চরপাড়া, কালাদী, নলপাথর, গোলাকান্দাইল ও শিংলাবো এলাকায় সড়কের অবস্থা সবচেয়ে বেহাল। একইভাবে রূপসী থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের অবস্থাও নাজুক।

স্থানীয়দের অভিযোগ, গর্ত এড়াতে গিয়ে অনেক চালক হঠাৎ লেন পরিবর্তন করছেন, এতে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। কাঞ্চন এলাকার ব্যবসায়ী সাব্বির হোসেন বলেন, “প্রতিদিন আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয়। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

পূর্বাচল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই সোহেল রানা জানান, চলমান উন্নয়নকাজ ও টানা বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গ্রীন ইউনিভার্সিটির সামনে কাঁচা অংশে যানজট বেশি হচ্ছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় বলেন, বৃষ্টির পানি নেমে গেলেই সড়কের গর্ত ভরাট ও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু হবে। এছাড়া এলজিইডির আওতাধীন সড়কগুলোও দ্রুত মেরামত করা হবে।

স্থানীয়দের দাবি, বর্ষা শেষ হওয়ার অপেক্ষা না করে জরুরি ভিত্তিতে মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করা হোক, যাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

 

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত    আড়াইহাজারে মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড    নারায়ণগঞ্জে মশাল মিছিলের অভিযোগে ২২ জনের নাম উল্লেখ করে মামলা