বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪১

নারায়ণগঞ্জ  বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম
প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, আমরা প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি। বিগত দিনে আমরা দুইশো চারটি পরিবারকে আমরা বিনামূল্যে এখানে জাশগা বরাদ্দ দিয়েছিলাম। সেভাবেই এখানে পশ্চিম পাড়ে আমরা দুইশো বিরাশিটি ঘরের অনুমোদন দিয়েছিলাম। এখানে আড়াইশো ঘর হয়েছে, বাকিগুলো অনুমোদন পায়নি। আমাকে আপনারা আগের মত আস্থায় রাখলে আমি এ কাজগুলো করবো।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মরহুম আসাদুল্লাহ স্মৃতি টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। আমরা চাই এধরণের খেলাধুলার আয়োজন যেন আরও হয়।

তিনি আরও বলেন, আপনারা কী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে ভালবাসেন৷ আপনারা কী তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান, কালামকে নির্বাচিত দেখতে চান? তাহলে আপনাদের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। বারো তারিখে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন।

এর আগে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন আবুল কালাম। এসময় নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি৷ সভাপতি শাহদুল্লাহ মুকুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক হাজী নুরুউদ্দিন, সদস্য আমিনুর ইসলাম মিঠু, বন্দর থানা সভাপতি শাহেন শাহ আহমেদ ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত    আড়াইহাজারে মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড    নারায়ণগঞ্জে মশাল মিছিলের অভিযোগে ২২ জনের নাম উল্লেখ করে মামলা    নারায়ণগঞ্জে অপহরণের পর ৩ ভুক্তভোগী উদ্ধার, মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা    আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে  শনাক্ত করবে