রবিবার | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৭

নারায়ণগঞ্জ  রবিবার | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক
ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক
  সর্বশেষ • প্রধান সংবাদ • দৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় বিকল হওয়া ট্রাক ও তার চালক বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার দুপুরে পাগলা ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১১টা বা ১২টার দিকে পাগলা রেলস্টেশনের কাছে পাগলা – দেলপাড়া সড়কের রেললাইনের উপড় একটি ট্রাক (ঢাক মেট্রো-ট ২৪-৫৪৯৭) বিকল হয়ে যায়। এসময় নারায়ণগঞ্জ থেকে একটি ট্রেন ঢাকার দিকে আসছিল। তখন স্থানীয় লোকজন সর্বচ্চো চেষ্টা করেন ট্রাকটি রেললাইন থেকে নামানোর জন্য। এরমধ্যে ট্রেন খুব কাছে চলে আসে। তখন স্থানীয় লোকজন ট্রাকের সামনে দাড়িয়ে ট্রেনের দিকে লাল কাপড় উচু করে ধরে রাখেন। এতে ট্রেন চালক দুর থেকে দেখে কাছে এসে থামিয়ে দেয়। এরপর প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়া হয়। তবে ট্রেন ও ট্রাক চালকের নাম কেহ বলতে পারেনি। এবিষয়ে নারায়ণগঞ্জ রেল ফাঁড়ির পুলিশ ইনচার্জ (উপ-পরিদর্শক) হারুন অর রশিদ জানান, সটিক টাইম কেহ বলতে পারেনি। তবে দুপুরে সংবাদ পেয়ে পাগলা ষ্টেশনে গিয়ে খোজ নিয়ে জানলাম ষ্টেশন কাছে হওয়ায় ট্রেন থামিয়ে ছিল চালক। কোন ধরনের দূর্ঘটনা হয়নি। স্থানীয় লোকজনের সহযোগীতায় রেললাইন থেকে ট্রাক দ্রুত সরিয়ে নিয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ    সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল    বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি