সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৮

নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল
কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

শহর প্রতিনিধি

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সায়েদাবাদ বাস টার্মিনালকে নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কাঁচপুরে নতুন বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, ‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট ও অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়ন করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্ন করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আগামী চার মাসের মধ্যে কাঁচপুর টার্মিনালটি ব্যবহার উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

প্রকল্পের আওতায় কাঁচপুরে ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস স্থাপন, ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট এবং অফিস কক্ষসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা।

সংশ্লিষ্টদের মতে, সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হলে রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় যানজটের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন ব্যবস্থাপনায় গতি ও শৃঙ্খলা বাড়বে।

তবে স্থানীয়দের অভিমত, কাঁচপুরে নতুন বাস টার্মিনাল চালু হলে আশপাশের এলাকায় যানবাহনের চাপ ও সড়ক ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই টার্মিনাল নির্মাণের পাশাপাশি কার্যকর ট্রাফিক পরিকল্পনা, সংযোগ সড়কের উন্নয়ন এবং ভবিষ্যৎ যানবাহন ব্যবস্থাপনার দিকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে করতে গিয়ে প্রান দিল কনস্টেবল    ফ্ল্যাট কেনার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ীকে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগ    আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড    রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ    সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল    বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার