শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৮

নারায়ণগঞ্জ  শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়
ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফতুল্লা  প্রতিনিধিঃ

​নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন কুসুমবাগ এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী (১৫) এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বর্তমানে সে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোচিংয়ে যাতায়াত করছে। কোচিংয়ে যাওয়ার পথে প্রতিবেশী আমির হোসেন (৫০) ওই ছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করত এবং ইন্সটাগ্রামে অশ্লীল বার্তা পাঠিয়ে সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিল।
​ভুক্তভোগী ছাত্রীর ভাই মো. ইব্রাহিম হৃদয় জানান, বিষয়টি জানার পর গত ৯ জুলাই রাত ৮টার দিকে ফতুল্লার চিতাশাল কুসুমবাগ এলাকায় লিয়াকতের বাড়ির সামনে আমির হোসেনকে আটকিয়ে উত্ত্যক্ত করতে নিষেধ করা হয়। এ সময় আমির হোসেন ক্ষিপ্ত হয়ে ইব্রাহিমের মামা মো. সুজনকে মারধর শুরু করে। ইব্রাহিম তার মামাকে বাঁচাতে এগিয়ে গেলে আমির হোসেন ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
​ইব্রাহিম হৃদয় আরও জানান, তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতের কনুই ও কবজির মাঝখানে গুরুতর জখম হয়, যেখানে চারটি সেলাই লেগেছে। পরে অভিযুক্ত ব্যক্তি পুনরায় বুকে আঘাত করলে ইব্রাহিমের টি-শার্ট ছিঁড়ে বুকে জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আমির হোসেন তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
​পরবর্তীতে আহতদের উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীরা ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগে প্রমান পাওয়া গেলে আইন গতি ব্যবস্থা নেয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের