শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৬

নারায়ণগঞ্জ  শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিবারের বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি, কুপিয়ে ও পিটিয়ে আহত করা, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ও মামলার বাদী মো. আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ জুন সকাল ১০টার দিকে ফতুল্লা মডেল থানাধীন শাহী মহল্লার মায়ের দোয়া কমিউনিটি সেন্টার সংলগ্ন তাদের পৈত্রিক ও বসতবাড়িতে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার রড, ছেনি ও ধারালো রামদা নিয়ে অভিযুক্তরা বাড়িতে অনধিকার প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা প্রথমে বাড়িতে থাকা নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি করে। পরিবারের সদস্য সাজেলের স্ত্রী নিশি (২২) এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং তার পরিধেয় বস্ত্র ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত মো. শাহজাহান, মো. আলী আরশাদ, নয়ন, রিপন, মো. সোহাগ, অনন্যাসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে রামদার কোপে গুরুতর আহত হন সিহাব (২১)। এছাড়া রোকসানা আক্তার (৪৫), নিশি (২২), সায়েন্না আক্তার (৩৮) ও রাজন (৩৮) গুরুতর আহত হন। তাদের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলার সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং কয়েকটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. শাহজাহান (৫৬), মো. আলী আরশাদ (৫৭), নয়ন (৪০), রিপন (৪৫), মো. সোহাগ (৪০), অনন্যা (৩০) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের নাম উল্লেখ করা হয়।
মো. আলম বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ২০, তারিখ ৬ জুন ২০২৬। কিন্তু মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩