বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৮

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩
চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শহর  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের চাষাড়ায় চাঞ্চল্যকর শুভ চন্দ্র দাস হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিকল্পিতভাবে শুভকে ঘটনাস্থলে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে হত্যার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), সিয়াম আহমেদ সিজান (২১) এবং মোঃ সোহান (২৪)।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনের রাস্তা থেকে শুভ চন্দ্র দাস (৩০)-এর গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।

নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার বাসিন্দা এবং হরি চন্দ্র দাসের ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি মামলা নং-০৮, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬ হিসেবে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় মাঠে নামে ডিবি
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে নারায়ণগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সমন্বয়ে তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন এবং তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অনিক ও সুমন শুভকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ঘটনার দিন ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর সহযোগী সোহানকে ব্যবহার করে শুভকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল হত্যাকাণ্ডে অংশ নেয়। এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করে এবং তাদের সহযোগীরা চাকু দিয়ে শুভর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

বন্দর ও আমলাপাড়ায় অভিযান, গ্রেপ্তার ৩
ডিবি সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন ও সিয়ামকে বন্দর থানা এলাকা থেকে গত ৫ সেপ্টেম্বর রাত দেড়টায় গ্রেপ্তার করা হয়।

অপর আসামি সোহানকে একই রাতে আনুমানিক ৩টা ৩০ মিনিটে আমলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত বলে সন্দেহ করা একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে ডিবি পুলিশ।
তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান