শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৮

নারায়ণগঞ্জ  শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
রূপগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
  সর্বশেষ • প্রধান সংবাদ • সংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রূপগঞ্জ  প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এ সময় তিনি ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে চারা বিতরণ করেন।
পরে উপজেলা মিলনায়তন সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. মোমেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. রোবেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করতে হবে।”
অনুষ্ঠানে পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, ওসি এএইচএম সালাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩