রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৭

নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পূর্বাচল ডিএমপির আওতায় আসছে, হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি
পূর্বাচল ডিএমপির আওতায় আসছে, হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

নজরুল ইসলাম বাদল :

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এলাকায় ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে এ তথ্য জানান আইজিপি মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, পূর্বাচলের দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এসব অবকাঠামো নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।

তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নের জন্য পুলিশের অনুকূলে মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আইজিপি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে আনুষ্ঠানিকভাবে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক একটি বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টিরও পরিকল্পনা করা হয়েছে।

বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫    সোনারগাঁয়ে ম্যারাথন অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল টিপু সুলতান    রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস    রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল কলেজের ছাত্র মুয়াজ    নারায়ণগঞ্জ কাঁচপুরে ঝোপ হতে পরিত্যক্ত  অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার    সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী    সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন    ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার অভিযুক্ত স্বামী পিবিআইয়ের জালে    নারায়ণগঞ্জে ওয়ালি উল্লাহ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই    আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার