শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে হত্যাপ্রধান আসামী শাহিন গ্রেপ্তার
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে হত্যাপ্রধান আসামী শাহিন গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিনুল মিয়া নামের অটোরিকশা চালককে হত্যার ঘটনায় প্রধান আসামী শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ দেড় মাস পর শুক্রবার ভোরে মেঘনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন মিয়া দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। তাকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদি হয়ে শাহিন মিয়াকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাস ট্যান্ড এলাকায় শাহিন মিয়া একটি সিন্ডিকেডের মাধ্যমে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে প্রতিদিন বিভিন্ন অটোরিকশা ও সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করেন। গত ১৭ মে রোববার বিকেলে অটোরিকসা চালক মমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাস স্ট্যান্ডে যান। পরে শাহিন মিয়া তার কাছে ১০টাকা চাঁদা দাবি করেন। এসময় মমিনুল মিয়া তাকে এক দফা টাকা দিয়েছেন বলে জানায়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে শাহিন মিয়া তার লোকজনদের নিয়ে অটোরিকশা চালক মুমিনুল মিয়াকে বেধড়ক মারধর করে।

এক পর্যায়ে লাঠি দিয়ে অটোচালককে মাথায় আঘাত করে। এতে মমিনুল অসুস্থ হয়ে পড়লে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২০ বুধবার ভোর সাড়ে ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অটোরিকশা চালক মুমিনুল মারা যাওয়ার পর থেকে হত্যাকান্ডে জড়িত শাহিন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দীর্ঘ দেড় মাস পর গতকাল শুক্রবার ভোরে মেঘনা এলাকা থেকে প্রধান আসামী শাহিন মিয়াকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ওসি মো.গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে অটোরিকশা চালক মুমিনুল হত্যকান্ডের ঘটনায় প্রধান আসামী শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান