শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পরিচ্ছন্নকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-না.গঞ্জ লিংক রোড এক ঘন্টা অবরোধ
পরিচ্ছন্নকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-না.গঞ্জ লিংক রোড এক ঘন্টা অবরোধ
  সর্বশেষ • প্রধান সংবাদ • সিটি কর্পোরেশন • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লায় তুচ্ছঘটনায় বাসা বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহকারী পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে প্রায় এক ঘন্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রাখা হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শুক্রবার সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রীকেট স্টেডিয়ামের সামনে লিংক রোডে এ অবরোধ করা হয়।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও সিটি করপোরেশনের প্রায় ৬০০টি ভ্যান গাড়ি দিয়ে বাসা বাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকায় মার্কাজ রোডের একটি বেসরকারী স্থানে ডাম্পিং করেন। এসব গাড়ির চাকায় বা বডিতে কোন সমস্যা দেখা দিলে রিয়াগোপ স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মেরামত করা হয়।

গত বুধবার বিকেলে কয়েকটি গাড়ি মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। তখন পরিচ্ছন্নকর্মীরাও তাদের মারধর করেন। এনিয়ে বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপোষ মিমাংসায় বসেন উভয়পক্ষ। সেই আপোষ মিমাংসার বৈঠকে হিমেল তার দলবল নিয়ে ১০/১২জন পরিচ্ছন্নতাকর্মীদের এলোপাথারী মারধর করেন। তখন গন্যমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নকর্মীদের আইনের সহযোগীতা নেয়ার জন্য পরমর্শ দিয়ে চলে যায়। এরপর শুক্রবার পরিচ্ছন্নতাকর্মীরা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন।

গন্যমান্য ব্যক্তিরা নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়ে বলেন, ময়লার ৬০০ ভ্যান গাড়ি থেকে একটি চক্র দৈনিক প্রায় এক লাখ টাকা চাঁদাবাজি করেন। ওই চক্রের আদায় করা চাঁদা থেকে হিমেল ও তার বাহিনীর লোকজন ভাগ চেয়ে আসছে। এনিয়ে দীর্ঘদিন যাবত তারা পরিচ্ছন্নতাকর্মীদের উপর নানা ভাবে নির্যাতন করে আসছে।

এদিকে লিংক রোড অবরোধে দীর্ঘ যানজটের সৃস্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই জরুরী কাজের জন্য গাড়ি ছেড়ে ৩/৪ কিলোমিটার সড়ক পায়ে হেটে গন্তব্যে যেতে হয়েছে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শুনেছি এবং তাদের আইনগত সগযোগীতার আশ^াস দিয়েছে। এতে তারা সড়ক অবরোধ ছেড়ে দেয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান