সোমবার | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪২

নারায়ণগঞ্জ  সোমবার | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে বিক্ষোভ
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে বিক্ষোভ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকিরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠেন ব্যবসায়ী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (৫ জুলাই) সকালে ফতুল্লা আদালত চত্বরে মাসদাইর বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, মামলার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, একজন নিরীহ ও পরিশ্রমী ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত না হলে সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই তদন্ত দ্রুত শেষ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
জানা যায়, গত ১ জুলাই রাতে দুর্বৃত্তরা বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেনকে হত্যা করে। পরে তার মরদেহ লেপ-তোশকে মোড়ানো অবস্থায় ফতুল্লার জামতলা এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ব্যবসায়ী মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নিহতের মেয়ে আশা আক্তার, মাসদাইর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন, রবিউল ইসলামসহ বাজারের ব্যবসায়ী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার অত্যন্ত জরুরি। অন্যথায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করবে।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও মামলার অগ্রগতি সন্তোষজনক না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ    ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে বিক্ষোভ    নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে বাসা থেকে তুলে এনে যুবককে গণপিটুনীতে হত্যা    ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা:সিসিটিভির সূত্রে ধরে গ্রেফতার ৩    আমরা ঘরে বসে নেই, জনগণের পাশেই আছি: এমপি আবুল কালাম    পরিচ্ছন্নকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-না.গঞ্জ লিংক রোড এক ঘন্টা অবরোধ    সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে হত্যাপ্রধান আসামী শাহিন গ্রেপ্তার    ফতুল্লায় লেপ-তোশকে মোড়ানো রাস্তার পাশে মিললো বিকাশ ব্যবসায়ীর লাশ    আপনাদের সাথে সম্পর্ক আর্থিক নয় আত্মিক: এমপি কালাম    জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা    পূর্বাচল ডিএমপির আওতায় আসছে, হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি    নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদির মৃত্যু    সিদ্ধিরগঞ্জে তেঁতুল গাছের শিকড়ের ভেতরে লুকিয়ে রাখা পিস্তল উদ্ধার গ্রেফতার ১    ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় অপপ্রচার’—সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    ফতুল্লায় পরকীয়া সন্দেহে স্বামীকে জবাই করে হত্যা: স্ত্রী গ্রেফতার    মাদক, কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান আশার    রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ    নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার। ৩টি চোরাই গাড়ি উদ্ধার