বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২০

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
রূপগঞ্জে বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা বাজার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বৈঠকে উত্তেজনার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা ও ব্যবসায়ী বাতেন পারভেজসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ছুটোছুটি শুরু হয়।
রোববার (৫ জুলাই) দুপুরে ইছাপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাতেন পারভেজ অভিযোগ করেন, বাজার পরিচালনা কমিটি গঠন নিয়ে বাজারের দক্ষিণ পাশে একটি খোলা স্থানে বৈঠক চলাকালে পূর্ববিরোধের জেরে রাসেল ভূঁইয়ার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে রাশেদ আলম বাবু, রিপন, সাইদুল খন্দকার, অতুল বেপারী, সৌরভ খন্দকার, নজরুল, খোরশেদ, অপু ও ফাহিম (শিপন)সহ আরও অনেকে ছিলেন বলে তিনি দাবি করেন।
বাতেন পারভেজের ভাষ্য, হামলার সময় রাসেল ভূঁইয়া পিস্তলের বাট দিয়ে তার বাম চোখে আঘাত করেন। এছাড়া তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় লোকজন এগিয়ে এলে কয়েকজন হামলাকারী ফাঁকা গুলি ছুড়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও দাবি করেন তিনি।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল ভূঁইয়া। তিনি বলেন, বাজার কমিটির বৈঠকে টেবিল চাপড়ানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বাতেন পারভেজের পক্ষের এক ব্যক্তির আচরণে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা প্রতিবাদ করলে হাতাহাতির ঘটনা ঘটে। বাজারে দোকান না থাকলেও কমিটিতে অন্তর্ভুক্ত থাকার বিষয়টি নিয়েও ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ছিল বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ বলেন, বাজার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত    আড়াইহাজারে মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড    নারায়ণগঞ্জে মশাল মিছিলের অভিযোগে ২২ জনের নাম উল্লেখ করে মামলা    নারায়ণগঞ্জে অপহরণের পর ৩ ভুক্তভোগী উদ্ধার, মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা    আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে  শনাক্ত করবে    নারায়ণগঞ্জে বড় বোনকে ধর্ষণের অভিযোগপ ছোট ভাই গ্রেফতার    প্রশাসনিক তৎপরতা ও নিয়মতান্ত্রিক আন্দোলন: আলোর মুখ দেখছে নারায়ণগঞ্জের মেট্রোরেল    নারায়ণগঞ্জে ছিনতাইকালে শিক্ষার্থীকে হত্যা দায়ে ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫    সোনারগাঁয়ে ম্যারাথন অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল টিপু সুলতান    রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস    রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল কলেজের ছাত্র মুয়াজ    নারায়ণগঞ্জ কাঁচপুরে ঝোপ হতে পরিত্যক্ত  অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার    সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী    সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন    ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার অভিযুক্ত স্বামী পিবিআইয়ের জালে    নারায়ণগঞ্জে ওয়ালি উল্লাহ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই