সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫১

নারায়ণগঞ্জ  সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত
নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন, সাইফুল ইসলাম এবং শরিফুল ইসলাম ওরফে শরীফ।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পাওয়ার গ্রিড বাংলাদেশের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রিলাক্স কিং পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় শরিফুল ইসলাম ওরফে শরিফ, হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন এবং সাইফুল ইসলামের কাছ থেকে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ছিল চার কেজি ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় এক কোটি ৩৮ লাখ টাকা।
এ ঘটনায় সোনারগাঁ থানার এসআই মো. ইমরান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২৭ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান