বৃহস্পতিবার | ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৩

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত
বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত
  সর্বশেষ • প্রধান সংবাদ • ‌শিক্ষা ও ক্যাম্পাস • সিটি কর্পোরেশন || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বন্দর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ডেঙ্গু মশা একটি বিপদ-এই বিপদে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে তারেক রহমানের প্রধানমন্ত্রী হবেন, মেয়র হবেন।

এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সামনের পদ চলতে হবে। আপনাদের পরিবারই হচ্ছে প্রথম শিক্ষালয়, সেখানে পিতা-মাতা আদেশ নির্দেশ সঠিকভাবে মানতে হবে। বিগত সরকার অবহেলা কারণে ছোট ছোট আপনাদের ভাই বোন মত আটশত শিশু মারা গেছে। গত বছর ডেঙ্গু রোগে নারায়ণগঞ্জ সহ সারাদেশে হাজারো মানুষ মারা গেছে। এতে আপনার পরিবাররে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু রোধে শিক্ষা রুম, বাড়ি আঙ্গিনা, বাথরুমে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। বাড়িতে লেখাপড়া শুনা সময় ফুল হাটা শার্ট প্যান্ট পড়তে হবে। ডেঙ্গু মশা একটু ভিন্ন, এই মশাটা অনেক বড় এবং সকাল সন্ধ্যা আগে তৎপর হয়। এই মশা থেকে আমাদের শিক্ষার্থী ও তাদের পরিবারকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার ২০ আগষ্ট সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২২নং ওয়ার্ডের বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযানে তিনি একথা বলেন।

বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান পাভেলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নূর কুতুবুল আলম, মেডিকেল অফিসার ডা. ইাফিয়া ইসলাম ও ডা. গোলাম মোস্তফা, বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশাহ আহম্মেদ ও বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি শিশির আহম্মেদ।

এরপর বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখায় মেয়ে শিক্ষার্থীদের মধ্যে জরায়ু ভ্যাকসিন বা এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দেয়া উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা