শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২০

নারায়ণগঞ্জ  শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার
ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শহর  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি ও অবৈধভাবে সিম নিবন্ধনের মাধ্যমে সাইবার প্রতারণায় জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট তৈরির রাবার কিটসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন—মো. মহিউদ্দিন (২৯), পিতা রুহুল আমিন এবং মো. শিশির (২৭), পিতা মো. দুলাল হোসেন। তারা দুজনই ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার বাসিন্দা।
র‍্যাব জানায়, অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার মেশিন, একটি রাবার সিল মেশিন, ৮০টি রাবার সিলের প্লাস্টিক স্ট্যান্ড, আটটি বায়োমেট্রিক স্ক্যানার, এক হাজার ফিঙ্গারপ্রিন্টের রাবার কিট, ৩৫টি ট্রেসিং পেপার, ১০০টি রবি সিমকার্ড এবং তিনটি মোবাইল ফোনসহ একাধিক সচল ও ব্যবহৃত সিমকার্ড জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র‍্যাবের কাছে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে সাইবার অপরাধ ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
র‍্যাবের দাবি, চক্রটি অনলাইনের বিভিন্ন মাধ্যম থেকে কৌশলে সাধারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও ক্রয় করত। পরে ট্রেসিং পেপারে এসব ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট করে রাবার সিল মেশিনের মাধ্যমে কৃত্রিম ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা হতো। এরপর বায়োমেট্রিক স্ক্যানার ব্যবহার করে এসব কৃত্রিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অবৈধভাবে সিমকার্ড নিবন্ধন করত তারা।
র‍্যাব আরও জানায়, নিবন্ধিত এসব অবৈধ সিম ব্যবহার করে চক্রটি বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা চালাত। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক ডিজিটাল ডিভাইসের সহায়তায় বিভিন্ন জাতীয় পরিচয়পত্র (NID) তৈরি ও পরিবর্তনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব ভুয়া এনআইডি ও জালিয়াতির মাধ্যমে নিবন্ধিত মোবাইল সিম ব্যবহার করে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র‍্যাব-১১ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ফতুল্লা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের