মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৫

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন
নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শহর  প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের এক সিএনজিচালিত অটোরিকশ চালক হত্যা মামলায় আজমেরী ওসমানের এক সহযোগীর মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত।

একই মামলায় অপর দুই আসামি খালাস পেয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় প্রধান অভিযুক্ত নগরীর আল্লামা ইকবাল রোডের কবির হোসেনের ছেলে মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে (৪৪) মৃত্যুদণ্ড এবং সিলেটের বিয়ানীবাজারের শরিফ আহম্মেদের ছেলে আকাশ আহম্মেদকে (৩৭) যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
এ মামলায় খালাস পেয়েছেন আরাফাত খান ওরফে শান্ত (৩৭) ও মো. খোকন মিয়া (৩৮)।
সাজাপ্রাপ্ত মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি হত্যা, হত্যার পর লাশ গুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খন্দকার আজিজুল হক বলেন, “দণ্ডপ্রাপ্ত আসামিরা আজমেরী ওসমানের অনুসারী ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক।”

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বেশ কয়েকটি হত্যা মামলায় আজমেরী ওসমান ও তার দুই চাচাকে অভিযুক্ত করা হয়েছে। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আজমেরী ওসমান এখন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ জুলাই নিখোঁজ হন চাঁদপুরের মতলবের মো. জামাল (৪০)। পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক জামাল পরিবার নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ভাড়াবাসায় থাকতেন। নিখোঁজের পর ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
পরে নিহতের পরিবারের সদস্যরা র‌্যাবের কাছে গেলে ১৭ জুলাই র‌্যাব অটোরিকশাটি উদ্ধার করে এবং খোকনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু, আকাশ আহম্মেদ ও আরাফাত খান শান্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে নিখোঁজের ৫ দিন পর ১৮ জুলাই শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের ডাস্টবিন থেকে জামালের মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় গ্রেপ্তার চারজন ছাড়াও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সখিনা বেগম।
মামলার চার মাসের মাথায় ১৩ অক্টোবর আদালতে উপরের চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।
তবে, দীর্ঘ সময় বিচারকাজ চলার পর সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন বলে জানান পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।

তিনি বলেন, “এই মামলার চারজন অভিযুক্তই পলাতক। সাজাপ্রাপ্ত দু’জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত    আড়াইহাজারে মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড    নারায়ণগঞ্জে মশাল মিছিলের অভিযোগে ২২ জনের নাম উল্লেখ করে মামলা    নারায়ণগঞ্জে অপহরণের পর ৩ ভুক্তভোগী উদ্ধার, মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা    আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে  শনাক্ত করবে    নারায়ণগঞ্জে বড় বোনকে ধর্ষণের অভিযোগপ ছোট ভাই গ্রেফতার    প্রশাসনিক তৎপরতা ও নিয়মতান্ত্রিক আন্দোলন: আলোর মুখ দেখছে নারায়ণগঞ্জের মেট্রোরেল    নারায়ণগঞ্জে ছিনতাইকালে শিক্ষার্থীকে হত্যা দায়ে ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫    সোনারগাঁয়ে ম্যারাথন অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল টিপু সুলতান    রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস    রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল কলেজের ছাত্র মুয়াজ