শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪
বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় ডিবি পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বন্দর এলাকার ১৭টি মাদক মামলার আসামি মো. ওসমান (২৬) রয়েছেন।
পুলিশের দাবি, ওসমান এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের দিকনির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)-এর তত্ত্বাবধানে ডিবির এসআই মিজানুর রহমান ও মফিজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে একটি দল অভিযান দুটি পরিচালনা করে।


প্রথম অভিযানে গত ৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
পরে একই দল ৯ অক্টোবর ভোর ৬টার দিকে বন্দর থানাধীন মাহমুদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭টি মাদক মামলার আসামি মো. ওসমান (২৬) ও তার সহযোগী নয়ন (২৫)কে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে আরও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আটক ওসমান বন্দর থানার মাহমুদনগর ও পূর্বে সোনাকান্দা এলাকার বাসিন্দা। অপর আটক নয়ন সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে রিপন ও রেখা আক্তার সিদ্ধিরগঞ্জের পাইনাদি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পৃথক দুটি অভিযানের ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের